ছাত্রদলের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ


প্রকাশিত: ০৬:৩০ এএম, ০১ জানুয়ারি ২০১৫

জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী অাজ বৃহস্পতিবার। এ উপলক্ষে দলের নয়াপল্টন কার্যালয়ে সন্ধ্যা সাড়ে ৫টায় কেক কাটবেন নেতাকর্মীরা। এছাড়া কাল সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন তারা। ছাত্রদলের দফতর সম্পাদক মো: আবদুস সাত্তার পাটওয়ারী এ তথ্য নিশ্চিত করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, ককে কাটা ও সমাধীতে শ্রদ্ধা জানানো ছাড়া এ বছর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দৃশ্যত কোনো কর্মসূচি নেই সংগঠনটির। এছাড়া  অভিনন্দন জানিয়ে কোনো বিবৃতিও প্রকাশ করা হয়নি।

সূত্র জাানয়, প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে ছাত্রদলের অংশগ্রহণ ছিল প্রশংসনীয়। বিশেষ করে ১৯৮২ সালের ২৪ মার্চের পর থেকে স্বৈরাচারবিরোধী আন্দোলনে ছাত্রদল গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে রাজপথে থেকে সারা দেশে গণজোয়ার সৃষ্টি করেছিল ছাত্রদল। কিন্তু বিগত কয়েক বছরে সংগঠনের অভ্যন্তরীণ কোন্দল, গ্রুপিং আর দ্বন্দ্বে সমালোচনার জন্ম দিয়েছে ছাত্রদল।

উল্লেখ্য, গত ১৪ অক্টোবর রাজীব আহসানকে সভাপতি ও আকরামুল হাসানকে সাধারণ সম্পাদক করে ১৫৩ সদস্যের ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির আংশিক ঘোষণা করা হয়। আড়াই মাসেরও বেশি সময় চলে গেলেও পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারেনি ছাত্রদল। পূর্ণাঙ্গ কমিটি গঠন নিয়ে পদপ্রত্যাশীদের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে। তবে যেকোনো সময় পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা আসতে পারে বলে সংগঠন সূত্র জানিয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।