হাসপাতালে ভর্তি সারজিস আলম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৩১ পিএম, ২৮ এপ্রিল ২০২৬
সারজিস আলম

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল পৌনে ৩টার দিকে সারজিস আলমকে হাসপাতালে নেওয়া হয়।

এনসিপির মিডিয়া সেল থেকে এই তথ্য জানানো হয়েছে।

সারজিস আলমের ছোট ভাই সাহাদাত হোসেন সাকিবের বরাত দিয়ে মিডিয়া সেল জানায়, হঠাৎ পেট ব্যথা অনুভূত হলে রাজধানীর ধানমন্ডিতে ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তার চিকিৎসা চলছে।

এনএস/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।