মারুফ কামালের স্ত্রীর মাথায় ১৪ সেলাই


প্রকাশিত: ০২:১৮ পিএম, ১৪ জুন ২০১৬

একাধিক নারীর সঙ্গে পরকীয়ার সম্পর্ক আছে এমন অভিযোগ করায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল তার স্ত্রী তানিয়া খানকে মারধর করেন।

সোমবার বিকেলে মোহাম্মপুরের বাসায় কথা কাটাকাটির এক পর্যায়ে স্ত্রীকে রড দিয়ে এলোপাতাড়ি আঘাত আর লাথি-ঘুষি মারেন। এতে তার মাথা ফেটে যায়। রক্তাক্ত অবস্থায় তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে তার মাথায় ১৪টি সেলাই দেয়া হয়।

এরপর রাতেই তানিয়া খান মোহাম্মদপুর থানায় গিয়ে মারুফ কামালের বিরুদ্ধে ৩২৩/৩২৫/৩০৭ ধারায় মামলা দায়ের করেন।

তেজগাঁও বিভাগের এডিসি ওয়াহেদুল ইসলাম এসব তথ্য জাগো নিউজকে নিশ্চিত করেছেন। তিনি জানান, ধারা অনুযায়ী হত্যার চেষ্টা আইনে মামলাটি (মামলা নং ৩২) তদন্ত শুরু হয়েছে। মামলাটি তদন্ত করছেন উপ-পরিদর্শক (এসআই) তারেক জাহান।

মামলায় তিনি অভিযোগ করেছেন, একাধিক নারীর সঙ্গে পরকীয়ার প্রতিবাদ করলেই তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়। বিভিন্ন রকম ‘হুমকি’ দেয়া হয়।

তানিয়া খান বলেন, ‘সে উত্তেজিত হইয়া আমাকে চুলের মুঠি ধরিয়া এলোপাতাড়ি মারপিট করে এবং লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করে।’

তিনি বলেন, দীর্ঘদিন ধরে সোহেল নির্যাতন চালিয়ে আসছে। ত্রিশ বছরের সংসারে অধিকাংশ সময় তার এসব নির্যাতন সন্তানদের দিকে তাকিয়ে মুখ বুঝে সহ্য করতে হয়েছে।

জেইউ/জেএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।