‘ভাইয়ার জন্য দোয়া করবেন, একটা ভোট দেবেন’

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:০৯ এএম, ০১ ফেব্রুয়ারি ২০২৬
তারেক রহমানের পক্ষে নির্বাচনি মাঠে তার ছোট ভাই প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান সিঁথি, ছবি: জাগো নিউজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সারা দেশে দিনরাত নির্বাচনি প্রচারণা চালিয়ে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি নিজেই ঢাকা-১৭ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন। তবে সারাদেশে প্রচারণায় ব্যস্ত থাকায় নিজের আসনে নিয়মিত উপস্থিত থেকে প্রচারণা চালানো সম্ভব হচ্ছে না।

এই অবস্থায় তারেক রহমানের পক্ষে নির্বাচনি মাঠে নেমেছেন তার ছোট ভাই প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান সিঁথি।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে তিনি রাজধানীর শাহাজাদপুর সুবাস্তু নজর ভ্যালি মার্কেটের সামনে থেকে গণসংযোগ ও লিফলেট বিতরণ শুরু করেন। পরে গুলশান ডিএনসিসি মার্কেটের বিভিন্ন দোকানে দোকানে গিয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।

প্রচারণাকালে শামিলা রহমান সিঁথি তারেক রহমানের পক্ষে ভোটারদের কাছে ভোট ও দোয়া চান। এ সময় তিনি বলেন, ‘আজ আমি ভাইয়ার (তারেক রহমান) জন্য এসেছি। আপনারা সবাই ভাইয়ার জন্য দোয়া করবেন আর ভাইয়াকে একটা ভোট দেবেন।’

কেএইচ/এমএমএআর/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।