আম জনগণ পার্টিকে ১২ ফেব্রুয়ারির মধ্যে নিবন্ধন দেওয়ার আলটিমেটাম

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩:০৩ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০২৬
বাংলাদেশ আম জনগণ পার্টিকে নিবন্ধন দেওয়ার দাবিতে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে মানববন্ধন/ছবি: সংগৃহীত

বাংলাদেশ আম জনগণ পার্টিকে আগামী ১২ ফেব্রুয়ারির মধ্যে নিবন্ধন দিতে নির্বাচন কমিশনকে (ইসি) আলটিমেটাম দিয়েছেন দলটির নেতাকর্মীরা।

রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে মানববন্ধন থেকে তারা এ আলটিমেটাম দেন।

আম জনগণ পার্টির সদস্যসচিব ফাতেমা তাসনিম বলেন, ‘নির্বাচন যাতে সুষ্ঠু হয়, সেজন্য আমরা আমাদের কর্মসূচি স্থগিত করছি। কিন্তু আগামী ১২ ফেব্রুয়ারির মধ্যে নিবন্ধন না দিলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।’

দলটির নেতাকর্মীরা আধাঘণ্টার মতো নির্বাচন ভবনের সামনে কর্মসূচি পালন করেন। এসময় তারা ‘হুদা গেছে যেই পথে, নাসির যাবে সেই পথে’, ‘নিবন্ধন দে, নইলে গদি ছেড়ে দে’ স্লোগান দেন।

সম্প্রতি আম জনগণ পার্টির নেতাকর্মীরা ইসি কার্যালয়ের সামনে সমাবেশ থেকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন ও ইসি সচিব আখতার আহমেদের কুশপুতুলে ডিম নিক্ষেপ করেন।

এমওএস/একিউএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।