তারেক রহমানের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূত ও পর্যবেক্ষক দলের বৈঠক

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:১৫ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২৬

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত এবং তুরস্ক থেকে আগত একটি নির্বাচন পর্যবেক্ষকদলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

বিএনপির পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন তারেক রহমান, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির এবং চেয়ারম্যানের উপদেষ্টা এনামুল হক চৌধুরী।

তুরস্কের নির্বাচন পর্যবেক্ষক দলের সদস্যদের মধ্যে ছিলেন— মেহমেত আকিফ ইয়িলমাজ (এমপি, তুর্কিশ), আদেম ইয়িলদিরিম, এইচ ই মি ওসমান মেসতেন, বুরহান কায়াতুর্ক, আহমেত ওজতুর্ক, আয়সে সিবোল ইজি, সাইত দেমির, মেহমেত ওজকান, আলি ফাজিল কাসাপ এবং মেহমেত ভাকুর এরকুল।

কেএইচ/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।