সরকার গঠনে প্রয়োজনীয় আসন পাওয়ার ব্যাপারে আশাবাদী তারেক রহমান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন পাওয়ার ব্যাপারে আশাবাদী বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে আন্দোলনে থাকা দলগুলোকে সঙ্গে নিয়েই সরকার পরিচালনার ইচ্ছার কথাও জানান তিনি।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন
২টা পর্যন্ত ৪৭.৯১ শতাংশ ভোট পড়ছে: ইসি সচিব
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে ফল মেনে নেবো: তারেক রহমান
জাতীয় নির্বাচনে কতটি আসন প্রত্যাশা করছেন- এমন প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন পাওয়ার ব্যাপারে আমরা আশাবাদী। আমরা অন্তত এতটুকু অবশ্যই প্রত্যাশা করছি, (সরকার গঠন করতে পারলে) আমরা খুব সুন্দরভাবে দেশ পরিচালনা করতে সক্ষম হবো।
সরকার গঠন নিয়ে জোটের সম্ভাবনা প্রসঙ্গে তিনি বলেন, আমরা বলেছি যে যেসব রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে আন্দোলন সংগ্রাম করেছি, আমরা চাই কম-বেশি সবাইকে নিয়ে একসঙ্গে দেশ পরিচালনা করতে।
কেএইচ/কেএসআর