তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানালো ছাত্রদল

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৪৪ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
তারেক রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন ছাত্রদল সভাপতি-সাধারণ সম্পাদকসহ অন্যরা

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে ছাত্রদল পরিবারের পক্ষ থেকে এ শুভেচ্ছা জানানো হয়। এ সময় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা জানিয়ে ছাত্রদল নেতারা বলেন, জাতীয়তাবাদী আদর্শ, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের অধিকার রক্ষার সংগ্রামে তারেক রহমানের নেতৃত্ব জাতির জন্য নতুন প্রত্যাশার প্রতীক। তার সুদৃঢ় দিকনির্দেশনায় দেশ সমৃদ্ধি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় আরও এগিয়ে যাবে বলেও তারা আশা প্রকাশ করেন।

এ সময় তারা তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল রাষ্ট্রনায়কত্ব কামনা করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করবেন। পরে তার নেতৃত্বাধীন নতুন মন্ত্রিপরিষদও শপথ নেবে।

কেএইচ/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।