মধ্যপ্রাচ্যে বাংলাদেশি হতাহতের ঘটনায় জামায়াত আমিরের শোক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৫১ পিএম, ০২ মার্চ ২০২৬
ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক হামলায় দুজন বাংলাদেশি নাগরিক নিহত এবং কয়েকজন আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

সোমবার (২ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, প্রবাসে কর্মরত আমাদের নাগরিকরা দেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি। তাদের মর্মান্তিক মৃত্যু জাতির জন্য গভীর বেদনার।

তিনি নিহতদের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন। আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

আরও পড়ুন
মধ্যপ্রাচ্যে হামলায় ২ বাংলাদেশি নিহত, আহত ৭
ইরানের হামলায় আরেক মার্কিন সেনার মৃত্যু, বাড়ছে ক্ষয়ক্ষতি

তিনি সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি বেসামরিক নাগরিকদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান এবং আন্তর্জাতিক আইন ও মানবিক নীতিমালা কঠোরভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বাংলাদেশ সরকারের প্রতি নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা, আহতদের প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা নিশ্চিত করা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে কার্যকরভাবে দাঁড়ানোর আহ্বান জানান।

তিনি সব পক্ষকে সংযম প্রদর্শন এবং চলমান উত্তেজনার শান্তিপূর্ণ কূটনৈতিক সমাধানে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

আরএএস/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।