বাংলাদেশ ব্যাংক-দুদকের মতো প্রতিষ্ঠান দলীয়করণ করা হচ্ছে: নাহিদ ইসলাম
নতুন সরকার গঠনের পরে বাংলাদেশ ব্যাংক ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) মতো প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করা হচ্ছে বলে অভিযোগ করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
বৃহস্পতিবার (৫ মার্চ) রাজধানী গুলশানের এক হোটেলের এনসিপির ইফতার মাহফিলে এ অভিযোগ করেন তিনি।
নির্বাচনে বিভিন্ন আসনে অনিয়ম হয়েছে অভিযোগ করে নাহিদ ইসলাম বলেন, জবাবদিহির অভাবে ঋণখেলাপিরা বিভিন্নভাবে সরকারে প্রভাব রাখছে। গণভোটের আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠনে ব্যর্থ হয়েছে সরকার। তাই জুলাই সনদ অনুযায়ী দ্রুতই সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে।
ইফতার মাহফিলে ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান, সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো সিগফ্রিড রেংগলি, নেপাল দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন মিস ললিতা সিলওয়াল, জাপান দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন তাকাহাসি নাওকি, সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস, নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্র্যান্ডসেন এবং রস্কের রাষ্ট্রদূত রামিস সেন অংশ নেন।
এছাড়া ইউরোপীয় ইউনিয়নের চার্জ দ্য অ্যাফেয়ার্স বাইবা জারিনা, ইউএনডিপির ডেপুটি রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ সোনালি দয়ারত্নে, যুক্তরাষ্ট্র দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি জেমস স্টুয়ার্ট এবং চীনা দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কানাডার হাইকমিশনার অজিত সিং, পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার ও ডেপুটি মোহাম্মদ ওয়াসিম, শ্রীলঙ্কার হাইকমিশনার এইচ ই ধর্মপাল বীরাক্কোদি, ব্রুনাই দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি রোজাইমি আবদুল্লাহ, সিঙ্গাপুরের হাইকমিশনার মিচেল লি এবং অস্ট্রেলিয়ার হাইকমিশনার।
এছাড়া স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা, যুক্তরাজ্যের হাইকমিশনার সারা কুক, মালদ্বীপের ডেপুটি হাইকমিশনার আহমেদ মাইশান, যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক উপদেষ্টা ইকবাল মাহমুদ রানা, ভারতের হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি ভি কে গোকুল, জাতিসংঘের রেসিডেন্ট কো-অর্ডিনেটর অফিসের অ্যানিউ হেগোস, জার্মান দূতাবাসের রাজনৈতিক উপদেষ্টা শার্নিলা কবির, ডেনমার্ক দূতাবাসের রাজনৈতিক উপদেষ্টা আহসান সাজিদ এবং ডাচ দূতাবাসের পলিটিক্যাল অফিসার নাইমা আক্তারও উপস্থিত ছিলেন।
এনএস/এমএএইচ/