শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতির পদে পরিবর্তন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৪৮ পিএম, ২৩ মার্চ ২০২৬
ফাইল ছবি

সংসদ সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নির্বাচিত হওয়ায় বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম পদত্যাগ করেছেন।

তার এই পদত্যাগের পর সিনিয়র সহ-সভাপতি এস এম তাজুল ইসলামকে শিবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ তথ্য নিশ্চিত করেছেন।

রিজভী জানান, মীর শাহে আলম স্থানীয় রাজনৈতিক কর্মকাণ্ডে আরও বেশি মনোযোগ দিতে এবং সংসদ ও মন্ত্রণালয় সংক্রান্ত দায়িত্ব পালন করতে এই পদত্যাগ করেছেন।

কেএইচ/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।