মিরপুরে বোমা বিস্ফোরণে পুলিশ আহত
রাজধানীর মিরপুরে হাতবোমা বিস্ফোরণে এক পুলিশ সদস্যসহ দুইজন আহত হয়েছেন।বিএনপির টানা অবরোধের মধ্যে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় ১০ গোলচত্বরে এ ঘটনা ঘটে। মিরপুর থানার ওসি সালাউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশের ধারনা ১০ নম্বর গোলচত্বরে ফুটওভার ব্রিজ থেকে হাতবোমাটি নিচে ফেলা হয়। পুলিশ এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি।
ওসি জানান, বিস্ফোরণের ঘটনায় আহত কনস্টেবল বাবুল মিয়াকে (৪০) স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। আরেকজন পথচারীর আহত হওয়ার খবর জানালেও তার নাম জানাতে পারেননি ওসি।