খালেদার সঙ্গে নারী সাংবাদিক দলের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৩০ পিএম, ০৯ জানুয়ারি ২০১৫

গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ উইমেন্স জার্নালিস্ট ফোরামের একটি প্রতিনিধি দল। শুক্রবার সন্ধ্যায় গুলশানের রাজনৈতিক কার্যালয়ে খালেদা জিয়ার সঙ্গে তারা দেখা করেন।

চার সদস্যবিশিষ্ট ওই প্রতিনিধি দলে ছিলেন সংগঠনটির ভারপ্রাপ্ত সাভাপতি রোজী ফেরদৌসি, সাংগঠনিক সম্পাদক ফাহমিদা আহমেদ, সাধারণ সম্পাদক মাহমুদা চৌধুরী ও সদস্য তারীন তাসমী।

খালেদা জিয়ার সঙ্গে দেখা করে বের হয়ে তারা জানান, তিনি এখনো বেশ অসুস্থ। তার সুস্থতার জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন।

গত ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তির দিন থেকে খালেদা জিয়া গুলশান কার্যালয়ে অবস্থান করছেন। তাকে সেখানে অবরুদ্ধ করে রাখা হয়ে বলে বিএনপি দাবি করলেও সরকার বরাবরই তা অস্বীকার করছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।