সরকারের স্বৈরশাসকীয় আচরণ শেষ সীমায় পৌঁছেছে : ছাত্রদল


প্রকাশিত: ০২:১২ পিএম, ১৮ জানুয়ারি ২০১৫

বর্তমান সরকার স্বৈরশাসকীয় আচরণের শেষ সীমায় এসে পৌঁছেছে বলে অভিযোগ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদল সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান। তারা বলেছেন, সরকার নিজেদেরকে প্রভু ভাবছে আর দেশের জনগনকে ভাবছে তাদের ভৃত্য।

রোববার সন্ধ্যায় গণমাধ্যমকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ছাত্রদলের দফতর সম্পাদক মো: আবদুস সাত্তার পাটওয়ারী ছাত্রদলের শীর্ষ এই দুই নেতা এ অভিযোগ করেন।

বিজ্ঞপ্তিতে তারা বলেন, যেহেতু তারা ভোটের মাধ্যমে ক্ষমতায় আসেনি তাই জনগনের উপর তাদের স্বৈরাচারী আচরণ দিন দিন প্রকট হচ্ছে। এ দেশের মানুষ কোন দিন স্বৈরশাসন মেনে নেয়নি এবং ভবিষ্যতেও নেবে না। তাই অবিলম্বে দেশবাসী ও ছাত্রসমাজকে সাথে নিয়ে বাংলাদেশের বুকে জগদ্দল পাথরের মত চেপে বসা অবৈধ সরকারের পতন ঘটানো হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে দেশব্যাপী ছাত্রদলের নেতাদের অব্যাহত নির্যাতন ও গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা।

এমএম/আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।