‘ক্যাপ্টেন সবসময় বলে, কিন্তু সালাউদ্দিন স্যার বোলিং দেয় না’
শামীম হোসেন পাটোয়ারী শুধু নিচের দিকে নেমে ধুমধারাক্কা ব্যাটিংই করতে জানেন, তা না। তিনি অফস্পিন বোলিংটাও পারেন। কিন্তু শামীমকে ইদানিং আন্তর্জাতিক ম্যাচে বোলিং করতেই দেখা যায় না। কারণ কী?
মিরপুরে তৃতীয় টি-টোয়েন্টির আগের দিন শামীম জানালেন, আসলে অধিনায়কও চান তিনি যেন বোলিং করেন। কিন্তু সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন খুব একটা আগ্রহী নন।
শামীম বলেন, ‘ক্যাপ্টেন তো সবসময় বলে বোলিং করতে। শুধু মাঝেমধ্যে সালাউদ্দিন স্যার বোলিং দেয় না। ক্যাপ্টেন আমাকে সবসময় বলে।’
ইদানিং বাংলাদেশের ফিল্ডিংয়েও বেশ উন্নতি চোখে ধরা পড়ছে। কিভাবে হলো এই ইমপ্রুভমেন্টটা? শামীম জানালেন, ‘ফিল্ডিংয়ের বলতে... আমরা দেখেন লাস্ট আমরা যতগুলো ক্যাম্প করেছি, ফিল্ডিংয়ের ওপর অনেক কাজ করেছি। ফিল্ডিং অনেক করতে হয়েছে আমাদের। আর ইভেন ফিল্ডিং কোচ আমাদের অনেক টাইম নিয়ে ফিল্ডিং প্র্যাকটিসটা করিয়েছে। সবকিছুই ভালো হচ্ছে, পজিটিভ হচ্ছে।’
অনুশীলনে ভিন্ন কোনো কৌশলগত পরিবর্তন এনেছেন ফিল্ডিং কোচ? শামীম বললেন, ‘ডিফারেন্ট বলতে তেমন কিছু না, ফিল্ডিংটা একটু বেশি করাচ্ছে, বেশি বেশি করাচ্ছে। সো দ্যাটস হোয়াই হয়তোবা ভালো হচ্ছে, ম্যাচে ইমপ্রুভ হচ্ছে।’
এমএমআর