আলোচনার কোনো সুযোগ নেই


প্রকাশিত: ০৮:০৯ এএম, ২২ জানুয়ারি ২০১৫

বিএনপির সাথে আলোচনার কোন সুযোগ নেই বলে মন্তব্য করেছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী।

রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে বৃহস্পতিবার হরতালবিরোধী অবস্থানে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। মায়া বলেন, কোনো ষড়যন্ত্র করে সরকার পতন ঘটানো যাবে না। বোমা মেরে মানুষ হত্যা করে সরকার পতন হবে না।

তিনি বলেন, আলোচনার কোনো সুযোগ নেই। সন্ত্রাসীদের সঙ্গে আলোচনা হয় না।

আওয়ামী লীগের এই নেতা বলেন, ২০১৯ সালে শেখ হাসিনার অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপির এবার তো আম-ছালা গেছে। ২০১৯ সালের নির্বাচনে অংশ না নিলে গাছসহ যাবে। বিএনপি ন্যাপ হয়ে যাবে।

এ সময় হরতালবিরোধী সমাবেশ করে কৃষক লীগ, শ্রমিক লীগ, ওলামা লীগ, যুবলীগসহ আওয়ামী লীগের অঙ্গ-সহযোগী সংগঠনসমূহ অংশগ্রহণ করে।

এআরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।