শাহবাগে ছাত্রদলের বিক্ষোভ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অনির্দিষ্টকালের ছাত্র ধর্মঘটের সমর্থনে রাজধানীর শাহবাগ এলাকায় বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। মঙ্গলবার দুপুরে তারা এ কর্মসূচি পালন করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ২টায় ছাত্রদল নেতাকর্মীরা ধর্মঘটের সমর্থনে শ্লোগান দিতে দিতে কাঁটাবনের দিকে থেকে অগ্রসর হয়। পরে পুলিশী বাধায় মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।
ছাত্রদলের যুগ্ম সম্পাদক মেহবুব মাসুম শান্ত ও শেখ হাসানুল বান্নার নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক আমির আমজাদ মুন্না, বুয়েট ছাত্রদলের সভাপতি কেএম মুসাব্বির শাফি, ঢাবি ছাত্রনেতা সর্দার আমিরুল ইসলাম, জিয়া হলের মোহসীন ভূইয়া, লাহুল গালিব, মুজিব হলের সাইদুর, সূর্যসেন হলের শাহনেওয়াজ, বাবুল, আলতাফ, আরিফ, মোহসীন, রুমী, এফ রহমান হলের এম এ হাসান, জহুরুল হক হলের নাদির শাহ, জসীম উদ্দিন হলের মাসুদুর রহমান মাসুদ, সলিমুল্লাহ হলের হাবিবুল বাশার, রনি, বেসরকারী বিশ্ববিদ্যালয়ের লোকমান, ফয়সাল, ফরহাদ রাজ প্রমূখ।
এমএম/এএইচ/আরআই