ময়মনসিংহে রওশনের বাসায় ককটেল হামলা


প্রকাশিত: ০৩:০১ এএম, ২২ ফেব্রুয়ারি ২০১৫

বিরোধীদলীয় নেত্রী বেগম রওশন এরশাদের ময়মনসিংহ শহরের বাসায় দুটি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এ সময় টহল পুলিশের গুলিতে নুরুজ্জামান নামে একজন গুলিবিদ্ধ হন।

শনিবার দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ নুরুজ্জামান স্থানীয় স্বেচ্ছাসেবক দলের নেতা বলে জানা গেছে।

কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুল করিম জানান, শনিবার মধ্যরাতে সংসদে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের বাসভবন লক্ষ্য করে পর পর দু`টি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা।

এর একটি বাসার গেটে বিস্ফোরিত হলেও অন্যটি অবিস্ফোরিত থেকে যায়। এ সময় টহল পুলিশ দুর্বৃত্তদের লক্ষ্য করে গুলি ছুঁড়লে স্বেচ্ছাসেবক দলের নেতা নুরুজ্জামান গুলিবিদ্ধ হন।

পরে আহত অবস্থায় তাকে আটক করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।

বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।