হরতাল বাড়লো আরো ৪৮ ঘণ্টা


প্রকাশিত: ০৮:৫৩ এএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৫

অনির্দিষ্টকালের অবরোধের পাশাপাশি বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা ৭২ ঘণ্টা হরতালের সময়সীমা আবারও বাড়ানো হয়েছে। চলমান হরতালের সঙ্গে আরো ৪৮ ঘণ্টা বাড়িয়ে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত করা হয়েছে।

এর আগে গত রোববার থেকে ৭২ ঘণ্টা হরতালের ডাক দেয় ২০ দলীয় জোট।

মঙ্গলবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জোটের পক্ষে বর্ধিত এই কর্মসূচির কথা জানান বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ।

চলমান অবরোধ-হরতাল কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করতে বিএনপি, এর অঙ্গ ও সহযোগী সংগঠন এবং ২০ দলীয় জোটের সকল পর্যায়ের নেতা-কর্মীসহ দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

এমএএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।