রাজধানীতে ৩ বাসে আগুন
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা টানা ৭২ ঘণ্টা হরতালের প্রথম দিন রাজধানীর বিভিন্ন স্থানে তিনটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার সকাল সোয়া ৯টার দিকে এ ঘটনাগুলো ঘটে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে ফুলবাড়িয়া ফ্লাইওভারের নিচে নগর পরিবহনের দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
প্রায় একই সময়ে রায়েরবাগে পুনম সিনেমা হলের পাশে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
এনায়েত হোসেন আরও জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এর আগে, শনিবার রাতে রাজধানীতে পৃথক স্থানে ৭টি গাড়িতে আগুন, একটি গাড়িতে ভাঙচুর ও ৭টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। রাত পৌঁনে ৭টার দিকে মৌচাক, যাত্রাবাড়ী, কমলাপুর, বনানী ও কাকলী এলাকায় এ সব ঘটনা ঘটে।
বিএ/এমএস