আ.লীগের নির্বাচন পরিচালনা কমিটি


প্রকাশিত: ০৪:২৪ এএম, ২০ মার্চ ২০১৫

আগামী ২৮ এপ্রিল ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আসন্ন নির্বাচন নিয়ে চলছে জোর প্রচারণা। ইতোমধ্যে প্রার্থীও ঠিক করে ফেলেছে আওয়ামী লীগ।

আসন্ন নির্বাচন নিয়ে দলের সিনিয়র নেতাদের নিয়ে বৃহস্পতিবার বৈঠকে বসেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন পরিচালনার জন্য দুটি কমিটি গঠন করা হয়েছে। একেএম রহমতউল্লাহকে উত্তর এবং এমএ আজিজকে দক্ষিণের জন্য গঠিত কমিটির প্রধান করা হয়েছে।

অনুষ্ঠিত বৈঠকে দলের সিনিয়র নেতা আমির হোসেন আমু, তোফয়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম, অ্যাডভোকেট সাহারা খাতুন, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সৈয়দ আশরাফুল ইসলাম, ডা: দীপু মনি, অসিম কুমার ও অ্যাডভোকেট কামরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।