কাউন্সিলর মনোনয়নে স্থানীয়দের অগ্রাধিকার
আগামী ২৮ এপ্রিল ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আসন্ন নির্বাচন নিয়ে চলছে জোর প্রচারণা। ইতোমধ্যে প্রার্থীও ঠিক করে ফেলেছে আওয়ামী লীগ।
আসন্ন নির্বাচন নিয়ে দলের সিনিয়র নেতাদের নিয়ে বৃহস্পতিবার বৈঠকে বসেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কাউন্সিলর পদে প্রার্থী মনোনয়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, যারা স্থানীয় এবং গ্রহণযোগ্য ব্যক্তি তাদের দলীয় সমর্থন প্রদান করা উচিত।
শেখ হাসিনা ঢাকা মহানগর সভাপতি এমএ আজিজকে উদ্দেশ্য করে বলেন, কাউন্সিলর প্রার্থীদের যে তালিকা দিতে বলেছি তার খবর কি? উত্তরে এমএ আজিজ বলেন, নেত্রী আমি একটি তালিকা তৈরি করেছি, তা আপনাকে দেব। এ কথা শুনে খাদ্যমন্ত্রী কামরুল বলেন, আমাকে ছাড়াই আপনি তালিকা তৈরি করেছেন? তখন প্রধানমন্ত্রী বলেন, তালিকা এমএ আজিজই করবে।
অনুষ্ঠিত বৈঠকে দলের সিনিয়র নেতা আমির হোসেন আমু, তোফয়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম, অ্যাডভোকেট সাহারা খাতুন, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সৈয়দ আশরাফুল ইসলাম, ডা: দীপু মনি, অসিম কুমার ও অ্যাডভোকেট কামরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
এআরএস/এমএস