মান্নার সঙ্গে দেখা করলেন স্ত্রী-মেয়ে
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার সঙ্গে ঢাকা কেন্দ্রীয় কারাগারে দেখা করেছেন তার স্ত্রী মেহের নিগার ও মেয়ে নিলম মান্না। শুক্রবার বেলা ২টায় স্ত্রী ও মেয়ে কারা কর্তৃপক্ষের কাছে দেখা করার আবেদন করলে কর্তৃপক্ষ মান্নার সঙ্গে সাক্ষাতের সুযোগ দেন।
এর আগে বৃহস্পতিবার দুপুরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কারাগারে নেওয়া হয়। বর্তমানে মান্না কেন্দ্রীয় করাগারের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মোহাম্মদ নেসার আলম বলেন, দুপুর দুইটার দিকে তারা কারাগারে এসে দেখা করার জন্য আবেদন করেন। পরে কারা কর্তৃপক্ষ মান্নার সঙ্গে দেখা করতে দেন।
তিনি বলেন, প্রায় আধা ঘন্টা মান্নার সঙ্গে তারা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন। এ সময় তারা মান্নার শারীরিক অবস্থার খোঁজ-খরবও নিয়েছেন।
সাক্ষাৎ শেষে নিলম মান্না বলেন, আব্বুর শারীরিক অবস্থা আগের তুলনায় খারাপ। ঠিকমতো হাঁটতে পারছেন না। ডাক্তার এনজিওগ্রাম ও এমআরআই করতে বললেও পরীক্ষাগুলো না করেই তাকে কারা হাসপাতালে পাঠানো হয়েছে।
এএইচ/পিআর