সিটি নির্বাচন করতে মানসিকভাবে প্রস্তুত : আবদুল সালাম


প্রকাশিত: ০২:৩৬ এএম, ২১ মার্চ ২০১৫

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন অবিভক্ত ঢাকার সাবেক ডেপুটি মেয়র ও বিএনপির অর্থবিষয়ক সম্পাদক আবদুস সালাম। তিনি জানিয়েছেন, বিএনপি সিটি নির্বাচনে অংশ নিলে দক্ষিণে তিনি প্রতিদ্বন্ধিতা করতে আগ্রহী।

শুক্রবার রাতে তিনি গণমাধ্যমে কর্মীদেরকে জানান, সিটি করপোরেসন নির্বাচনে অংশ নিতে তিনি মানসিকভাবে প্রস্তুত রয়েছেন। তবে এক্ষেত্রে বিএনপি হাইকমান্ড চাইলে হয়তো তার বাস্তবায়ন সম্ভব হবে।

বিএনপির নীতি নির্ধারণী ফােরামের সঙ্গে এ বিষয়ে আলাপ হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে কারো সঙ্গে এখনাে কোনো আলাপ হয়নি। তবে দল সিদ্ধান্ত নিলেই নির্বাচনে অংশ নেবেন।

সিটি নির্বাচনে অংশ নিলে বিএনপির চলমান আন্দােলন বাধাগ্রস্থ হবে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এ বিষয়ে আমি স্পষ্ট নই। তবে দল নির্বাচনে অংশ নেবে কিনা এই বিষয়েও তিনি সন্দিহান বলে জানান।

এদিকে সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জাগো নিউজকে জানিয়েছেন, সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেয়া খালেদা জিয়ার একক সিদ্ধান্তের উপর নয়। এক্ষেত্রে ২০ দলের সঙ্গে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত জানানাে হবে।

এমএম/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।