সিটি নির্বাচন শুধুই তামাশা : বঙ্গবীর


প্রকাশিত: ১০:০২ এএম, ২১ মার্চ ২০১৫
ফাইল ছবি

সিটি নির্বাচনের তফসিল ঘোষণাকে শুধুই তামাশা বলে অবিহিত করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। শনিবার দুপুর ১২ টায় মতিঝিলে পার্টি অফিসের সামনে অবস্থান কর্মসূচির ৫৩তম দিনে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বঙ্গবীর বলেন, তিন মাস ধরে দেশে একদিকে অবরোধ, অন্যদিকে সরকারি বাহিনীর নিপীড়ন চলছে। দেশে রক্তের বন্যা বয়ে যাচ্ছে। কিন্তু সেদিকে সরকারের কোনো নজর নেই। তারা ক্রন্দনরত বাচ্চাদের ললিপপ দিয়ে শান্ত্বনা দেয়ার মতো করে চলমান সঙ্কটের মধ্যেই সিটি করপোরেশনের তফসিল ঘোষণা করেছে।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বঙ্গবীর বলেন, যদি বিএনপি এ নির্বাচনে অংশ নেয় তাহলে আপনারা নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করবেন। এমন কি নির্বাচন দুই চার বছর পেছাতেও পারেন। কেননা সুষ্ঠু নির্বাচন হলে সরকার সমর্থিত প্রার্থীদের নিশ্চিৎ ভরাডুবি হবে। এছাড়া বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। কারণ এটা একটা নতজানু কমিশন।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মাধ্যে উপস্থিত ছিলেন, কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম সম্পাদক ইকবাল সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার, কেন্দ্রীয় নেতা ফরিদ আহমেদ, যুব আন্দোলনের আহ্বায়ক হাবিব উন-নবী সোহেল প্রমুখ নেতারা।

এএইচ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।