ববির ওপর ক্ষেপেছেন এরশাদ


প্রকাশিত: ০২:৪৯ পিএম, ২১ মার্চ ২০১৫

বিশেষ উপদেষ্টা ববি হাজ্জাজের ওপর ক্ষেপেছেন জাতীয় পার্টির চেয়ারম্যানের হুসেইন মুহম্মদ এরশাদ। তার বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেয়ারও ইঙ্গিত দিয়েছেন তিনি। দলের সঙ্গে কোনো ধরনের আলোচনা না করে নিজেকে ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) উত্তরের মেয়র পদপ্রার্থী ঘোষণা করায় এর কারণ বলে জানা গেছে।

শনিবার সন্ধ্যায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে জাতীয় পার্টি আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনা সভায় এরশাদ বলেন, আমরা আলোচনার মাধ্যমে ব্যবস্থা নেব। তবে কেউ অপরাধ করে পার পায়নি আর ভবিষ্যতেও পাবে না।

উল্লেখ্য, শনিবার সকালেই বনানীতে ববি নিজেকে ডিসিসি উত্তরের মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছেন। যদিও ইতিমধ্যে দুই সিটি করপোরেশনে জাতীয় পার্টির পক্ষ থেকে দুইজন প্রার্থী চূড়ান্ত হয়েছে।

ঢাকা সিটি করপোরেশন নির্বাচন অনিশ্চিত মন্তব্য করে এরশাদ বলেন, নির্বাচন পদ্ধতি পরিবর্তন করতে হবে। কেননা এ পর্যন্ত যতবার নির্বাচন হয়েছে ততবারই সুষ্ঠু হয়নি বলে সবাই অভিযোগ করেছে। তাই সিটি নির্বাচন সুষ্ঠ হবে কি না মানুষের মনে সন্দেহ রয়েছে।

জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পানি সম্পদ মন্ত্রী ও প্রেসিডিয়াম আনিসুল ইসলাম মাহমুদ, মীর আব্দুর সবুর আসুদ, এসএম ফয়সাল চিশতী, সাইদুর রহমান টেপা, উত্তরের মেয়র প্রার্থী বাহাউদ্দিন বাবুল, দক্ষিণের মেয়র প্রার্থী সাইফুদ্দিন আহম্মেদ মিলন ও মহিলা পার্টির অনন্যা হোসাইন মৌসুমী প্রমুখ।

## সিটি নির্বাচন : উত্তরের স্বতন্ত্র প্রার্থী ববি হাজ্জাজ

এএইচ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।