হতাশ রওশন এরশাদ
বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ সংসদে বিভিন্ন সমস্যা নিয়ে কথা বললেও সরকার তা সমাধানের উদ্যোগ না নেওয়ায় হতাশা প্রকাশ করেছেন। বৃহস্পতিবার রাষ্ট্রপতির ভাষণের ওপর সমাপনী দিনের আলোচনায় তিনি এ হাতাশার কথা জানান। এসময় সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও উপস্থিত ছিলেন।
রওশন এর আগেও সংসদে উষ্মা প্রকাশ করে বলেছিলেন, সরকার বিরোধী দলের কোনো পরামর্শ নেয় না।
রওশন সংসদ ভবনের রক্ষণাবেক্ষণ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, এত অল্প সময়ে কেন এটা জরাজীর্ণ হল? দায়ী কে? আরেকটা তো বানাতে পারবো না। কেন রক্ষণাবেক্ষণ করি না। তাজমহল ৩৫০ বছর আগে বানানো। তাহলে ৫৫ বছরে সংসদ ভবন কেন জরাজীর্ণ। খুলে খুলে কেন পড়ছে?
এই বিষয়ে নজর দিতে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর দৃষ্টিও আকর্ষণ করেন বিরোধীদলীয় নেতা।
বক্তব্যে নিজের জেলা ময়মনসিংহের পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করতে কাজ দ্রুত শুরুর আহ্বান জানান রওশন।
এএইচ/আরআই