আব্বাসের প্রচারণায় মাঠে নামবেন খালেদা
মির্জা আব্বাসের নির্বাচনী প্রচারণায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মাঠে নামবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন আব্বাস পত্নী আফরোজা আব্বাস। সোমবার বেলা ১১টায় রাজধানীর ফকিরাপুল এলাকায় নির্বাচনী প্রচারণা শুরুর প্রাক্কালে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
আফরোজা আশাবাদ ব্যক্ত করে বলেন, সরকার মির্জা আব্বাসের নির্বাচনী প্রচারণার সুযোগ দেবে। আর সুযোগ না দিলে এর বিকল্প পরে জানিয়ে দেয়া হবে।
বিএনপির সিনিয়র নেতারা আপনার সঙ্গে নেই কেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সিনিয়র নেতারা তার সঙ্গে না থাকলেও বিভিন্ন ব্যাপারে তার সঙ্গে যোগাযোগ রাখছেন।
নির্বাচনী প্রচারণার ষষ্ঠ দিনেও দলীয় নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
এমএম/বিএ/পিআর