বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
নয়াপল্টন দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয়তাবাদী দল বিএনপি। সোমবার বিকেল ৫টায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন সংবাদ সম্মেলনের বক্তব্য রাখবেন।
আসন্ন তিন সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে বিএনপির প্রার্থীদের অবস্থানসহ চলমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরা হবে বলে জানিয়েছে সূত্র।
এমএম/বিএ/এমএস