লেবেল প্লেয়িং ফিল্ড তৈরিতে ইসির উদ্যোগ নেই : তাবিথ


প্রকাশিত: ১০:১২ এএম, ১৩ এপ্রিল ২০১৫

আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে লেবেল প্লেয়িং ফিল্ড তৈরি করার জন্য এখন পর্যন্ত নির্বাচন কমিশন কোন উদ্যোগ নিচ্ছে না বলে অভিযোগ করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২০ দল সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল। সোমবার দুপুরে মিরপুর শাহ আলী মাজার শরীফ এলাকায় নির্বাচনী প্রচারণার সময় তিনি এ অভিযোগ করেন।

তাবিথ বলেন, অধিকাংশ কাউন্সিলর প্রার্থী মিথ্যা মামলায় কারাগারে আটক রয়েছেন। গ্রেফতার হওয়ার আশঙ্কায় প্রচারণায় অংশ নিতে পারছে না অনেকেই।

অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নগর উন্নয়নে রায়ের প্রতিফলন ঘটাতে চাই বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এমএম/আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।