রাতে খালেদার সঙ্গে সাক্ষাৎ করবেন জোটের শীর্ষ নেতারা


প্রকাশিত: ০২:২৬ পিএম, ১৩ এপ্রিল ২০১৫

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে তার গুলশান-২ এর বাসায় যাচ্ছেন ২০ দলীয় জোটের কয়েকটি শরিক দলের প্রধানরা। সোমবার রাত ৯টায় গুলশান-২ এর ৭৯ নম্বর বাসা ফিরোজায় যাবেন তারা।

বিষয়টি নিশ্চিত করেছেন জোটের শরিক বাংলাদেশ ন্যাপ মহাসচিব গোলাম মোস্তফা ভূইয়া।

তিনি বলেন, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি, এনডিপি চেয়ারম্যান খন্দকার গোলাম মর্তুজা, এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, ডিএল সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মনি রাত ৯টার দিকে ম্যাডামের বাসায় যাবেন।

একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।