নববর্ষ উপলক্ষে রওশন এরশাদের শুভেচ্ছা ও অভিনন্দন
বাংলা নববর্ষ উপলক্ষে দেশে ও দেশের বাইরে থাকা সব বাঙালিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ। সোমবার এক শুভেচ্ছা বার্তায় বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এ শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বাঙালির নববর্ষ এক অনন্য বৈশিষ্ট্যময় ও সার্বজনীন সাংস্কৃতিক আনন্দ-উৎসব। ধর্ম-সম্প্রদায় নির্বিশেষে বাংলা ভূ-খন্ডের সব মানুষের প্রাণের উৎসব পহেলা বৈশাখ। যা কিছু জীর্ণ-পুরানো, অশুভ ও অসুন্দর তা পেছনে ফেলে নতুনের কেতন উড়িয়ে শুরু হবে আরও একটি নতুন বছর ১৪২২ বঙ্গাব্দ।
দেশের সকল মানুষ হিংসা-বিদ্বেষ ও ভেদাভেদ ভুলে দেশ মাতৃকার সেবায় নিয়োজিত হয়ে কাঙ্খিত উদীয়মান অর্থনৈতিক সোনার বাংলা গঠনে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে নতুন বছরে শুভেচ্ছা বার্তায় এমনই প্রত্যাশা করেন বিরোধীদলীয় নেতা।
আরএস/আরআইপি