খালেদা নয়াপল্টন কার্যালয়ে যাচ্ছেন আজ


প্রকাশিত: ০৩:০৭ এএম, ১৪ এপ্রিল ২০১৫

বাংলা নববর্ষ উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দিচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। জাতীয়বাদী সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এ অনুষ্ঠানের আয়োজন করেছে।

গত তিন মাস বন্ধ থাকা কার্যালয়টি ৪ এপ্রিল খোলার পর এই প্রথম সেখানে যাচ্ছেন বিএনপি নেত্রী। বিকেলে কার্যালয়ের সামনে সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও থাকছে আলোচনা সভা। এতে দলের নেতৃবৃন্দও উপস্থিত থাকবেন।

জাসাস সভাপতি এম এ মালেক বলেন, প্রতি বছরের মতো এবারও আমাদের পহেলা বৈশাখের সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেবেন বিএনপি চেয়ারপারসন।

তবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস এ অনুষ্ঠানে যোগ দেবেন। এছাড়া বিএনপি সমর্থিত ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থীদের অনেকে এ অনুষ্ঠানে যোগ দেবেন বলে জানা গেছে।

এদিকে বুধবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সিটি নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীদের পরিচিতি অনুষ্ঠানে যোগ দেবেন খালেদা জিয়া।

বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।