খারাপ রাজনীতির মধ্যে আছি : এরশাদ
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন , বর্তমানে খারাপ রাজনীতির মধ্যে আছি, অসুস্থ রাজনীতি বিরাজ করছে। একদল ক্ষমতায় যাওয়ার জন্য মানুষ পোড়াচ্ছে, আরেক দল ক্ষমতায় টিকে থাকতে যে কোনো কিছু করতে প্রস্তুত। জনজীবনের নিরাপত্তা নেই, রাস্তায় বের হয়ে নিরাপদে ঘরে ফেরার নিশ্চয়তা নেই।
নববর্ষ উপলক্ষে মঙ্গলবার রাজধানীর গুলশানে ইমানুয়েলস কনভেনশন সেন্টারে ঢাকা মহানগর উত্তর জাতীয় পার্টির অয়োজনে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ সময় আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে সকল প্রার্থীর জন্য সমান সুযোগের দাবি জানান হুসেইন মুহম্মদ এরশাদ।
পহেলা বৈশাখ বাঙালির ইতিহাস ঐতিহ্যের সঙ্গে জড়িত উল্লেখ করে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, আমিই প্রথম নববর্ষের দিন ছুটি ঘোষণা করি।
জাতীয় পার্টির ঢাকা মহানগরী উত্তরের সভাপতি ও প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সাল চিশতির সভাপতিত্বে অনুষ্ঠানে পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
আরএস/আরআই