সন্ধ্যায় কার্যালয়ে যাবেন খালেদা


প্রকাশিত: ০২:২৮ এএম, ১৫ এপ্রিল ২০১৫

দুই দেশের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করতে বুধবার সন্ধ্যায় গুলশানের নিজ কার্যালয়ে যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় স্পেন ও সাড়ে ৮টায় সুইডেনের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করবেন খালেদা জিয়া। এজন্য নিজ বাসভবন ফিরোজা থেকে সন্ধ্যায় কার্যালয়ে আসবেন তিনি।

এমএম/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।