পলাশীতে নির্বাচনী প্রচারণায় আফরোজা আব্বাস


প্রকাশিত: ০৪:৫৯ এএম, ১৫ এপ্রিল ২০১৫

অষ্টম দিনের মতো নির্বাচনী প্রচারণায় নেমেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস। বুধবার সকাল ১০টায় রাজধানীর পলাশী কাঁচাবাজার থেকে এই প্রচারণা শুরু করেন তিনি।

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাবেক উপাচার্য ও বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ড. এমাজউদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য আ.ফ.ম ইউসুফ হায়দার ও ড. সুকমল বড়ুয়া এই প্রচারণায় অংশ নেন।

এসময় ড. এমাজউদ্দিন আহমেদ বলেন, সরকার এখনো প্রার্থীদের জন্য সমান সুযোগ তৈরী করতে পারেননি। তাই আব্বাসের পক্ষে তার স্ত্রী আফরোজা আব্বাস নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন।

বিএনপি যেসব প্রার্থীর বিরুদ্ধে মামলা রয়েছে তারাও সুযোগ পেলে স্ব-শরীরে নির্বাচনী প্রচারণায় নামবেন বলেও তিনি জানান।

এদিকে পলাশী বাজার থেকে নির্বাচনী প্রচারণা শুরু হয়ে লালবাগ ও পুরান ঢাকার কয়েকটি এলাকায় নির্বাচনী প্রচারণা চালাবেন আব্বাস পত্নী আফরোজা আব্বাস।

এমএম/এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।