ইসির উদাসীনতায় বিএনপির ক্ষোভ
আসন্ন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে নির্বাচন কমিশনের (ইসি)পদক্ষেপগুলোর প্রতি ক্ষোভ প্রকাশ করেছে জাতীয়তাবাদী দল বিএনপি। বুধবার দুপুর ১২ টা ৪৫ মিনিটে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের কাছে এই ক্ষোভের কথা জানান দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।
তিনি বলেন, ভয়ভীতির পরিবেশে সুষ্ঠু নির্বাচন পরিচালনা করা সম্ভব নয়। এভাবে ভোটাররা কেন্দ্রে যেতে অনিহী দেখাবে। ফলে নির্বাচনও সুষ্ঠ হবে না।
এসময় নির্বাচনী প্রচারণার সময় মির্জা আব্বাসের পক্ষে বেশ কয়েকটি অভিযোগ তুলে ধরেন রিপন।
অভিযোগগুলো হলো: মঙ্গলবার সিদ্বেশ্বরী কলেজের সামনে ছাত্রলীগ নেতা শিশিরের নেতৃত্বে ছাত্রলীগের কর্মীরা প্রকাশ্যে অস্ত্র দেখিয়ে মির্জা আব্বাসের সমর্থকদেরকে ভয় ভীতি দেখিয়েছে।
প্রেসক্লাবের সামনে ছাত্রলীগ নেতা জহির ও তার অনুসারীরা এবং কয়েকজন পুলিশ সদস্য মির্জা আব্বাসের লিপলেট ছিনিয়ে নেয়।
এছাড়া শাহবাগে মির্জা আব্বাসের ঝুলন্ত পোস্টার ছিড়ে আগুন লাগিয়ে দেয়া হয়েছে। নির্বাচন কমিশন এসব বিষয়ের প্রতি নজর রাখছেন না বলেও ক্ষোভ প্রকাশ করেন তিনি।
বেইলী রোডে র্যাব ও পুলিশ সদস্যরা মির্জা আব্বাসের পক্ষে প্রচারণা চালানোর সময় ধাওয়া দেয়।
এমএম/এআরএস/পিআর