বৌবাজারে জোনায়েদ সাকি
রাজধানীর রামপুরার পূর্ব হাজীপাড়ার বৌবাজার এলাকায় টিনসেড বাড়ি দেবে যাওয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন গণসংহতি আন্দোলনের সমন্বয়ক ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র প্রার্থী জুনায়েদ সাকি।
বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় তিনি বৌজাবার এলাকায় আসেন। হতাহতের পরিবারদের সান্তনা দিয়ে পৌঁনে ১০টায় তিনি ঘটনাস্থল ত্যাগ করেন। এসময় সাকির সঙ্গে স্থানীয় জনগণ ও গণসংহতি আন্দোলনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ঘটনাস্থল পরিদর্শনকালে সাকি বলেন, রাজধানীর ভিতরে এ ধরনের অসংখ্য বাড়ী রয়েছে। নিম্ন আয়ের মানুষেরা উপায় না পেয়ে এ সব জায়গায় থাকতে বাধ্য হন। তাদের মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে।
তিনি আরো বলেন, ক্ষমতাসীনদের ছত্রছায়ায় এ ধরনের বাড়ি নির্মাণ রাজধানীতে নতুন কোন ঘটনা নয়। তিনি এ ঘটনায় দ্রুত তদন্ত কমিটি গঠনের দাবি জানান।
জেইউ/এএইচ/এআরএস/পিআর