বার নির্বাচন : বিএনপি সমর্থকদের প্যানেল ঘোষণা
বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচনে বিএনপি সমর্থক জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের ১৪ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। আগামী ২০ মে অনুষ্ঠিতব্য এ নির্বাচনে তারা প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সাধারণ আসনে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন তারা হলেন- অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, অ্যাডভোকেট এজে মোহাম্মদ আলী, ব্যারিষ্টার এএম মাহবুবউদ্দিন খোকন, অ্যাডভোকেট মো. সানাউল্লাহ মিয়া, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, অ্যাডভোকেট বোরহান উদ্দিন এবং অ্যাডভোকেট মহসিন মিঞা। আঞ্চলিক আসনে রয়েছেন অ্যাডভোকেট গোলাম মোস্তফা খান (ঢাকা), অ্যাডভোকেট আবদুল্লাহ হিল বাকী (টাঙ্গাইল), অ্যাডভোকেট আবদুল মালেক (খুলনা), অ্যাডভোকেট মো. ইসহাক (যশোর), অ্যাডভোকেট একেএম হাফিজুর রহমান (বগুড়া), অ্যাডভোকেট মো. কাইমুল হক রিংকু (কুমিল্লা) এবং অ্যাডভোকেট মো. কবির চৌধুরী (চট্টগ্রাম)।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম দফতর সম্পাদক ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এএইচ/পিআর