কামরাঙ্গীরচরে নির্বাচনী প্রচারণায় আফরোজা আব্বাস
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের পক্ষে প্রচারণা শুরু করেছেন তার স্ত্রী আফরোজা আব্বাস। শুত্রবার সকাল ১০টায় রাজধানীর কামরাঙ্গীরচর এলাকার ঝাউহাটী থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন তিনি।
কামরাঙ্গীরচর এলাকার নূরবাগ, মুসলিমবাগ, ব্যাটারীঘাট ও ইসলামবাগসহ এর আশাপাশের বিভিন্ন এলাকায় বেলা ২টা পর্যন্ত নির্বাচনী প্রচারণা চালাবেন আফরোজা।
স্থানীয় বিএনপি নেতা ডা. রফিকুল ইসলাম, আব্দুল বাতেন, বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী নাইমসহ বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নির্বাচনী প্রচারণায় আফরোজার সঙ্গে রয়েছেন।
এমএম/এআরএস/এমএস