জনতার আদালতে খালেদার বিচার হবে : তোফায়েল আহমেদ
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশের উন্নয়ন স্তব্ধ করে দিতে চেয়েছিলেন। জনতার আদালতে তার বিচার হবে। সিটি নির্বাচনে ব্যালটের মাধ্যমে জনগণ তার বিচার করবে। শুক্রবার ভোলায় ঐতিহাসিক মুজিব নগর দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।
তোফায়েল বলেন, জিয়াউর রহমানও এদেশের সংবিধান লঙ্ঘন করেছিলেন। ৯৬ এর নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষকে আবার গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা অর্থনৈতিক মুক্তি দিতে কাজ করছেন। ২০২১ সালে এদেশ মধ্যম আয়ের দেশ হবে।
কবি মোজাম্মেল হক টাউন হলে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. সেলিম রেজা। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক আব্দুল মমিন টুলু, পুলিশ সুপার মো. মনিরুজ্জামান, উপজেলা চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন, ব্যবসায়ী মইনুল হোসেন বিপ্লব প্রমুখ ।
এএইচ/বিএ/এমএস