ঢাবি ও বুয়েট ক্যাম্পাসে নির্বাচনী প্রচারে আফরোজা


প্রকাশিত: ০৪:৪১ এএম, ২৩ এপ্রিল ২০১৫

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসের পক্ষে প্রচার শুরু করেছেন তার স্ত্রী আফরোজা আব্বাস।

বৃহস্পতিবার সকালে হলি ফ্যমিলির সামনে থেকে এই প্রচার শুরু করেন তিনি। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাসের প্রচার কাজ চালাবেন তিনি।

মির্জা আব্বাসের পক্ষে ঢাকা দক্ষিণের বিভিন্ন এলাকায় প্রচার অব্যাহত রেখেছেন আফরোজা। এসময় তার সঙ্গে মহিলা দল ও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নিচ্ছেন।

এমএম/এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।