সুষ্ঠু নির্বাচন হলে জয় ঠেকানোর সুযোগ নেই : আফরোজা
ফাইল ছবি
সিটি কর্পোরেশন নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ঢাকা দক্ষিণে মেয়র পদে মির্জা আব্বাসের জয় ঠেকানোর কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন তার স্ত্রী আফরোজা আব্বাস। বৃহস্পতিবার সকালে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তিনি বলেন, সিটি নির্বাচনে সেনাবাহিনীর কার্যক্ষমতা নিয়ে ধুম্রজাল তৈরি হয়েছে। নির্বাচন কমিশনকে পরিস্কার করতে হবে সিটি নির্বাচনে সেনাবাহিনীর ভূমিকা কী হবে।
আফরোজা আব্বাস বলেন, নির্বাচনী প্রচারে হামলা চালিয়ে সরকার দল সমর্থিত নেতাকর্মীরা পদে পদে আমাদের বাঁধা দিচ্ছে । ঠিক মতো লিফলেট বিতরণ করতে দিচ্ছে না। সকালে পোস্টার লাগিয়ে বিকেলে গিয়ে দেখতি পাচ্ছি পোস্টার নেই। কাজেই আমি এখনো মনে করি সিটি নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি।
এমএম/এআরএস/আরআই