সেনা মোতায়েনের সিদ্ধান্ত শুভঙ্করের ফাঁকি : হান্নান শাহ


প্রকাশিত: ০৬:৪৭ এএম, ২৩ এপ্রিল ২০১৫

আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে নির্বাচন কমিশনের (ইসি) সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্তকে ‘শুভঙ্করের ফাঁকি’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা দক্ষিণ নির্বাচনী কমিটির সমন্বয়কারী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ।

বৃহস্পতিবার সকালে মির্জা আব্বাসের বাসার সামনে তার নির্বাচনী অফিসে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেছেন।

বিএনপি চেয়ারপারসনের গাড়ি বহরে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্টতা রয়েছে।

হান্নান শাহ অভিযোগ করেন, নির্বাচনে ভরাডুবির আশঙ্কায় সরকার বিভিন্ন পথ খুঁজছে। নির্বাচন থেকে আমাদের সরিয়ে নেওয়ার পায়তারা করছে সরকার। কিন্তু বিএনপি নির্বাচন থেকে সরবে না।

সুষ্ঠু নির্বাচন হলে ঢাকা উত্তরে তাবিথ এম আউয়াল এবং দক্ষিণে মির্জা আব্বাস নিরঙ্কুশ বিজয় লাভ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বিএনপি সমর্থথিত প্রার্থীদের পুলিশ এবং সরকারি দলের নেতারা নানাভাবে হয়রানি করছে বলেও অভিযোগ করেন হান্নান শাহ।

এমএম/এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।