আপিলে ফালুর জামিন বহাল


প্রকাশিত: ০৭:০৪ এএম, ২৩ এপ্রিল ২০১৫
ফাইল ছবি

গাড়ি ভাঙচুরের অভিযোগে মিরপুর থানায় দায়ের করা মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালুকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে চার বিচারপতির বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেন।

আদালতে ফালুর পক্ষে শুনানি করেন সুপ্রিমকোর্ট বারের সভাপিত খন্দকার মাহবুব হোসেন। তাকে সহায়তা করেন আইনজীবী মাসুদ রানা। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম।

এর আগে গত ১২ এপ্রিল নাশকতার অভিযোগে করা পুলিশর এক মামলায় হাইকোর্ট থেকে জামিন নেন মোসাদ্দেক আলী ফালু। সে আদেশের বিরোধিতা করে সরকারপক্ষ আপিল বিভাগে গেলে শুনানি করে আপিল বিভাগ হাইকোর্টের আদেশ বহাল রাখেন।

গত ১ ফেব্রুয়ারি দলের চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনে থেকে মোসাদ্দেক আলী ফালুকে আটক করে গোয়েন্দা পুলিশ। পরে তিন মামলায় মোসাদ্দেক আলী ফালুকে আটক দেখানো হয়। তবে ৩০ জানুয়ারি তুরাগ পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় খিলগাঁও থানায় একটি ও  ১ ফেব্রুয়ারি বাড্ডার প্রগতি স্মরণী এলাকায় পরিত্যক্ত অবস্থায় দু’টি ককটেল উদ্ধার করার ঘটনায় বাড্ডা থানায় আরেকটি মামলা রয়েছে।

এআরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।