সরকার-ইসি কৌশলের আশ্রয় নিয়েছে : বিএনপি


প্রকাশিত: ০৭:৩৫ এএম, ২৩ এপ্রিল ২০১৫

সিটি নির্বাচনে সেনাবাহিনী মোতায়ন নিয়ে সরকার ও নির্বাচন কমিশন কৌশলের আশ্রয় নিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।

বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন এ অভিযোগ করেন।

তিনি বলেন, আমরা দাবি করেছিলাম প্রতিটি কেন্দ্রে বিচারিক ক্ষমতা দিয়ে সেনা মোতায়ন করতে হবে। সেনাবাহিনীর প্রতি মানুষের আস্থা আছে। কিন্তু সরকারের নেই।

তিনি আরো বলেন, নির্বাচন কমিশন এক চোখা নীতি নিয়ে চলছে। তাদের চোখে কিছু দেখছে না। যেখানে ব্যবস্থা নেওয়া দরকার সেখানে না নিয়ে অন্য জায়গায় ব্যবস্থা নিচ্ছে। প্রার্থী ও খালেদা জিয়ার নিরাপত্তার কথা আইনশৃঙ্খলা বাহিনীকে না বলে নির্বাচন কমিশন খালেদা জিয়াসহ বিএনপি সমর্থীত প্রার্থীদের সর্তক করে দিচ্ছেন ।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী, বিএনপির সহ দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন, শামিমুর রহমান শামিম, নির্বাহী কমিটির সদস্য রফিক শিকদার, তকদির হোসেন জসিম, টাঙ্গাইল জেলা বিএনপির সাধারন সম্পাদক কৃষিবিদ সামছুল আলম তোফা প্রমুখ।

এমএম/এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।