ইসির সঙ্গে বৈঠকে বসছে সহস্র নাগরিক কমিটি
সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্বাচনী প্রচার চালানোর বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসছেন সহস্র নাগরিক কমিটির নেতারা। বৃহস্পতিবার বিকেল ৫টায় সহস্র নাগরিক কমিটির আহ্বায়ক সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের নেতৃত্বে এ বৈঠক করবেন সহস্র নাগরিক কমিটি।
জানা গেছে, সিটি কর্পোরেশন নির্বাচনে খালেদা জিয়ার নির্বাচনী প্রচার চালানো ফলে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা সৃষ্টি হচ্ছে। এছাড়া ব্যস্ততম রাজধানীতে যানজটের সৃষ্টি হচ্ছে। এমন অভিযোগ এনে নির্বাচনী প্রচার থেকে খালেদা জিয়াকে বিরত রাখা যায় কিনা- সে বিষয়ে আলোচনা করা হবে।
উল্লেখ্য, এর আগে গত ১৮ এপ্রিল শনিবার খালেদা জিয়ার ভূমিকা সিটি নির্বাচনের আচরণবিধির লঙ্ঘন কি না, তার ব্যাখ্যা চেয়েছিল সহস্র নাগরিক কমিটি।
এইচএস/আরএস/আরআই