প্রচারে নামছেন না খালেদা
সিটি কর্পােরেশন নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে ভোট চাইতে বৃহস্পতিবার মাঠে নামবেন না বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গত তিন দিনের হামলায় খালেদা জিয়ার গাড়িসহ নিরাপত্তাকর্মীদের গাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণেই আজ (বৃহস্পতিবার) নির্বাচনী প্রচারে বের না হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। খালেদা জিয়ার মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান জাগো নিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন।
চেয়ারপরসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস জানান, তিন দিনের হামলায় বিএনপির চেয়ারপারসনের নিজের গাড়িসহ নিরাপত্তাকর্মীদের যেসব গাড়ি ভাংচুর করা হয়েছে সেগুলো এখনো মেরামত করা হয়নি। তাই ম্যাডাম (খালেদা জিয়া) আজ (বৃহস্পতিবার) প্রচারে নামতে পারছেন না।
এমএম/আরএস/আরআই