সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানালেন তাবিথ


প্রকাশিত: ০৩:২২ পিএম, ২৯ এপ্রিল ২০১৫

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত  মেয়র প্রার্থী তাবিথ আউয়াল সাংবাদিকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তাবিথ এ ধন্যবাদ জানান।

বিবৃতিতে তিনি বলেন, শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে এ আশা ও বিশ্বাস নিয়ে আমি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মেয়র প্রার্থী হয়েছিলাম। কিন্তু মঙ্গলবার নির্বাচনের দিন যা ঘটেছে, তা ভোট কারচুপির ইতিহাসে নতুন রেকর্ড সৃষ্টি করেছে। যা আপনারা অবহিত আছেন। প্রার্থিতা ঘোষণার শুরু থেকেই সাংবাদিক হিসেবে আপনারা যতখানি সহযোগিতা করেছেন, এ জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা করি, আগামীতেও আপনার সমর্থন, সহমর্মিতা ও সহযোগিতা পাব।

এএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।