বিএনপির ভোট বর্জন তাদেরকে প্রশ্নবিদ্ধ করেছে : সেতুমন্ত্রী


প্রকাশিত: ০৬:২৭ এএম, ০৩ মে ২০১৫

বিএনপির মাঝপথে ভোট বর্জন সিটি নির্বাচনে তাদের অংশগ্রহণকে প্রশ্নবিদ্ধ করেছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার বেলা সাড়ে ১১টায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা ডাকবাংলোতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ মন্তব্য করেন।

নির্বাচনে বিএনপির ভোট কারচুপির অভিযোগ ভিত্তিহীন উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, যদি কারচুপি হতো তাহলে বিএনপির প্রার্থীরা এতো ভোট পেল কিভাবে?
মন্ত্রী আরো বলেন, সিটি নির্বাচন নিয়ে জাতিসংঘসহ বিদেশিদের নাক গলানো নজিরবিহীন ঘটনা।

এসময় সেতুমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব র.আ.ম ওবায়দুল মোকতাদির চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল, জেলা পুলিশ সুপার মো. মনিরুজ্জামান প্রমুখ।

আজিজুল আলম সঞ্চয়/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।